সারাদেশে টিকা ১৭ কোটি ২৩ লাখের অধিক ডোজ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
করোনাভাইরাস প্রতিষেধক টিকাদান কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলেছে। গত ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়। সর্বশেষ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারাদেশে অ্যাস্ট্রেজেনেকা,ফাইজার,মর্ডানা,সিনোর্ফাম, সিনোকোভ্যাক, জনসন এন্ড জনসনের ১৭ কোটি ২৩ লাখ ৮৬ হাজার ৭৪২ ডোজ টিকা দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত মোট টিকা গ্রহণকারীদের মধ্যে প্রথম ডোজ ১০ কোটি ৯ লাখ ১১ হাজার ২১ জন, দ্বিতীয় ডোজ ৭ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৭২১ জন এবং বুস্টার ডোজ গ্রহণকারীর সংখ্যা ২৬ লাখ ৯৪ হাজার ৫২০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান এ তথ্য জানান। টিকাকর্মসূচি শুরুতে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হতো।স্বাস্থ্য¡ বিশেষজ্ঞরা বলছেন,করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে হলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দেশের ৭০ থেকে ৮০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় নিয়ে আসতে হবে। এদিকে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘন্টায় (১৪ ফেব্রুয়ারি) নারী প্রথম ডোজ নিয়েছেন, ১লাখ ১৬ হাজার ২জন আর পুরুষ নিয়েছে ২লাখ ৪১হাজার ৬০৯জন। এছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন, নারী ৬লাখ ৩২ হাজার ১২৬ জন আর পুরুষ নিয়েছে ৫লাখ ৬২হাজার ২৪৯জন। সর্বমোট সোমবার সারাদেশে টিকা নিয়েছে, ১৫লাখ ৫১হাজার ৯৮৬জন ডোজ।
এছাড়া একদিনে বুস্টার ডোজ দেওয়া হয় ৯৭ হাজার ৫৮৫ ডোজ আর এপর্যন্ত দেওয়া হয়েছে, ২৬লাখ ৯৪হাজার ৫২০ ডোজ । এপর্যন্ত শিক্ষার্থীদের দেওয়া হয়েছে, এককোটি ৪৫ লাখ১৯হাজার ৪৫০জনকে। মার্দ্রাসা শিক্ষার্থী ৬হাজার ৯০৮ জনকে। ভাসমান মানুষদের দেওয়া হয়েছে ২৬হাজার ৮০৬জনকে আর কমিউনিটি ক্লিনিকে মাধ্যমে দেওয়া হয়েছে এককোটি ৮১লাখ ৮৬ হাজার ৭৭৫ জনকে।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এক বছর পর গত বছর অর্থাৎ ২০২১ সালের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী








